
মোঃ হাসানআলী: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন ও তার স্ত্রী মমতাজ মহল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দুই ডোজ টিকা নিয়েছিলেন। শুক্রবার বিকাল ৬টায় ইউএনও মহোদয় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্ট করান তিনি। পরীক্ষায় সস্ত্রীক করোনা পজেটিভ আসে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার নমুনা র্যাপিড এন্টিজেন টেস্ট করে ইউএনও ও তাঁর স্ত্রী করোনা পজেটিভ। তাঁদের দুজনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। উপজেলায় পরিষদের সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তারা। উল্লেখ করা যায় যে,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন ২০২০ সালের আগস্ট মাসে বালিয়াডাঙ্গী উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কর্মরত ছিলেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত