
রবিউল হাসান লায়নঃ জামালপুরের দেওয়ানগঞ্জে নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনীসহ সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলা সদরের হরিপুর শালদাহ এলাকার নিজাম শেখের ছেলে মিজানুর রহমান রিপন (১৯), নিয়াজ উদ্দিনের ছেলে আকাশ ইসলাম (২০), হেদায়েত ইসলামের ছেলে মামুন ইসলাম (২১), মৃত রিজু আহম্মেদের ছেলে সাজিদ ইসলাম (২৫), হরিপুর ফরাজিপাড়া এলাকার সাদেক মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩২), হরিপুর নদীরকূল এলাকার খয়ের আলী খৈয়ের ছেলে বাবুল হোসেন ডাবলু ও যশোর জেলা সদরের খোলাডাঙ্গা এলাকার মৃত মুসলেম শেখের ছেলে মনির উদ্দিন (৫২)।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ। পুলিশ সুপার আরও জানান, দেওয়ানগঞ্জের চরভবসুর ঠটাপাড়া এলাকায় ঝনুক খলিফার ছেলে ফুল মিয়ার (৬০) টিনের ঘর ভাড়া নিয়ে কিছু লোক নকল প্রসাধনী মোড়কজাত করে বিভিন্ন দোকানে বিক্রি করছিলেন। গোপন খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই ঘর থেকে নকল পণ্য জব্দসহ সাতজনকে আটক করা হয়। জব্দকৃত নকল পণ্যের মধ্যে ছিল সানসিল্ক, ডাব, পেনটিনি ও ক্লিয়ার শ্যাম্পু, গৌরী ও বেটনোভেট স্কিনকেয়ার ক্রিম। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার ১৫ টাকা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান