
এ সময় নৌযানে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম না থাকায় এবং নৌযানে অতিরিক্ত যাত্রী উঠানোর অভিযোগে দুটি মামলায় দুই নৌযানকে অর্থদণ্ড প্রদান করেন। নৌযানের মালিকদের ও যাত্রীদের সচেতন করা হয় এবং নৌ পথে চলাচল করার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য মোটিভেশন করা হয়। এছাড়াও তিতাস নদীতে নৌকা যোগে সাউন্ডবক্স বাজিয়ে উচ্চস্বরে গান বাজনা করতে থাকায় শব্দ দূষণের অভিযোগে ০২ টি মামলায় দুইটি নৌযানকে অর্থদণ্ড করা হয়। নৌযানের মালিকদের ও যাত্রীদের এই বিষয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন তিনি।
এ বিষয়ে মুঠোফোনে নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, ”বিশেষ করে বর্ষা মৌসুমে নৌ দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই এই মৌসুমে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়াও অন্যান্য সময় নিয়ম অনুযায়ী অভিযান পরিচালিত হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান