
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানাগর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহেরা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। মৃত তাহেরা বেগম আখানগর ইউনিয়নের ভেলারহাট (পশ্চিম) গ্রামের আবু তাহেরের স্ত্রী। জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ীর চার চালা টিনের চালে ভিজা পাটি শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথেই তার মৃত্যু হয়।
টিনের চালের সাথে কারেন্টের তার লেগে সম্পুর্ন টিনের ঘর বিদ্যুৎতায়িত হয়ে ছিল বলে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া