
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ৪৪০ পানিবন্দী পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট ) সকালে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জিআর চাল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য মাহমুদুল হাসান সোহাগ। বিতরণ কালে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে ,গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ