
ভোলা প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভোলার তজুমদ্দিনের পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধান মন্ত্রীর ঘোষিত করোনাকালীন প্রণোদনা ঋন বিতরণ করেছেন। বুধবার সকালে বিআরডিবি র কার্যালয়ে ১১ জন উদ্যোক্তার মাঝে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা সহজ শর্তে ঋন সহায়তা প্রধান করা হয়। তজুমদ্দিন ইউসিসিএ লিঃ চেয়ারম্যান আমিন মহাজনের সভাপতিত্বে ঋন প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম, বিআরডিবি ভোলা জেলা উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জান সরকার, তজুমদ্দিন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবকর ছিদ্দিক, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, বিআরডিবি জুনিয়র অফিসার সুজন চন্দ্র দাস, উদ্যোক্তা যোবায়ের স্বপন প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান