হোম » সারাদেশ » সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী ১৮’জুলাই

সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী ১৮’জুলাই

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিরাজগঞ্জ সদর-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামানের আগামী ১৮ জুলাই রবিবার ২৬ তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৯৫ সালের ১৮ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মির্জা মোস্তফা জামান জানান,

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আগামী ১৬ জুলাই শুক্রবার বি.এল স্কুল রোড জামে মসজিদে সকাল ৮টা থেকে কোরআন খানি ও বাদ জুম্মা দোয়া মাহফিল। ১৮ জুলাই রবিবার মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ এর পক্ষ থেকে সকাল ৮টা হতে কোরআন খানি ও সকাল সাড়ে ১০টায় মালশাপাড়া পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং বাদ মাগরিব জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে বাদ আসর

কোরআন খানি ও বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মির্জা মোরাদুজ্জামান ১১ মার্চ ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃতঃ মির্জা জহির উদ্দিন। মির্জা মোরাদুজ্জামান বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করে তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে সিরাজগঞ্জ মহকুমার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সময়ে

যোগ দিয়ে তিনি জাতীয় নির্বাহী কমিটি’র আহবায়ক কমিটি’র প্রতিষ্ঠাতা সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সাংসদ হিসেবে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে নিজেকে মনোনিবেশ করেন। মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারবর্গ ও স্মৃতি সংসদ এর পক্ষ থেকে সিরাজগঞ্জবাসীর নিকট মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!