
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের মধ্যে ভাতা প্রদান উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে সুবিধাভোগীদের মধ্যে ভাতা প্রদান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। এ সমশ উপস্থিত ছিলেন – সলপ ইউনিয়ন আথলীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, ইউনিয়ন সমাজসেবা কর্মী মোঃ আব্দুস সবুর খাঁন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন প্রমুখ।
সলপ ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল মান্নান জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি তানভীর ইমামের উপহার সলপ ইউনিয়নের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ প্রদান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের মোট ১৭৩৯ জন সুবিধাভোগীর মাঝে ছয় মাসের নগদ অর্থ পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে প্রদান করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২