
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : আজ রবিবার ২০ জুন ভোরে আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের সাহাজ উদ্দিন নামের একজন নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত আবদুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের সাহাজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায়
একজন গরু ব্যবসায়ী ছিলেন। সম্প্রতি তার করোনা শনাক্ত হওয়ায় লজ্জা ও ঘৃণায় আবদুর রাজ্জাক আত্মহত্যা করেন বলে জানান এলাকাবাসী। জানা গেছে, আবদুর রাজ্জাক সম্প্রতি ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হলে ডাক্তারের শরণাপন্ন হন। পরীক্ষা করা হলে গত ১৬ জুন তার করোনা পজেটিভ আসে।
ডাক্তারের পরামর্শে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ।আবদুর রাজ্জাকের স্ত্রী ময়না খাতুন জানান, করোনা শনাক্ত হওয়ার পর আমার স্বামী মানসিকভাবে খুব ভেঙে পড়ে। কিন্তু সে শারীরিকভাবে সুস্থই ছিল। সে আলাদা ঘরে ছিল ঠিকই কিন্তু সব সময় দেখাশুনা করছিলাম।
ভোরেও তার কাশির শব্দ শুনতে পাই। কিন্তু সকালে তাকে ডাকতে গিয়ে দেখি ঘরের আড়ায় ফাঁস দিয়ে সে ঝুলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন জানান, করোনা শনাক্ত হলে ১৭ জুন তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। আজ সকালে তার আত্মহত্যার খবর পেয়ে আমি তার
বাড়িতে যাই এবং পুলিশে খবর দিই। আমার ধারণা গরু ব্যবসায়ী আবদুর রাজ্জাক সামাজিকভাবে হেয় হওয়ার কারণে লজ্জা ও ঘৃণায় আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী