
নাটোর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় নাটোরে করোনায় বিএনপি নেতাসহ দুইজন এবং করোনা উপসর্গে জামায়াত নেতার মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন ঢাকায় , ১ জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপরজনের নাটোর হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন নাটোর শহরের মলিকহাটি ঘোষপাড়া এলাকার মোফাখেখর জামানের বড় ছেলে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মঈদ
উজ্জামান সৌরভ-৫০ গত রাত ১০ টা ১০ মিনিটের সময় ঢাকার বাড্ডা এলাকার বেসরকারী আরকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের মছের উদ্দিনের ছেলে লারমনিপুর আবু বকর-৬০ নাটোর আধুনিক হাসপাতালে এবং করোনা উপসর্গ নিয়ে জেরা জামায়াতের সাবেক আমির সিংড়া উপজেলার শেরকোল গ্রামের বেলাল উজ্জামান-৫৭ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে ২৪ ঘন্টায়
জেলায় ৩০১ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জনের করোনা পজিটিভ হয়েছে। এছাড়া নাটোর সদর হাসপাতালে ৩১ শয্যার করোনা ইউনিটকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। আক্রান্তের হার ৪০ % । এদিকে গত ৮ দিনের কঠোর লকডাউনের শহরে পরিবহন ও জন সাধারণের উপস্থিতি বেড়েছে। শহরের মাদরাসা মোড় ,নতুন বাসটার্মিনাল, ছায়াবানী মোড় ও বনবেলঘরিয়া বাইপাস মোড়ে চেকপোষ্ট
বসিয়ে শহরে প্রবেশাধিকার নিয়ন্ত্রনের চেষ্টা করছে পুলিশ। । কাঁচা পন্য ,ঔষধ ও মুদিখানা দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রয়েছে।নাটোরের জেলা প্রশসাক মোহাম্মাদ শাহরিয়াজ বলেন, গত ৭ দিনের লক ডাউনে আমরা কিছু সুফল পেয়েছি। কিন্তু করোনার বিস্তার নিয়ন্ত্রিত মাত্রায় এখনো পুরোপুরি আসেনি। তাই ২২ জুন পর্যন্ত সর্বাত্ব লক ডাউন বর্ধিত করা হয়েছে। তিনি বলেন, সর্বাত্বক লকডাউন সফল করার জন্য ভ্রাম্যমান আদালতের পাশাপাশি জেলা পুলিশ কঠোর নজরদারী করছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু