হোম » সারাদেশ » ভৈরবে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

ভৈরবে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে দিপু নামে (২৫) এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। দিপু বাজিতপুর থানার পৌর শহরের দড়িকান্দি গ্রামের রঙ্গু মিয়ার ছেলে বলে জানা যায়। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী। আজ ৯ জুন বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনা সূত্রে জানা যায়,
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে মৎস আড়তের আলাল শাহ এন্টারপ্রাইজে মাছ বিক্রি করে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু দিয়ে ভৈরব আসার পথে নাটাল মোড়ে ওভার ব্রিজের উপরে দুর্বৃত্তদের কবলে পড়ে দিপু নামে এক যুবক ছুরিকাঘাত প্রাপ্ত হয়। স্থানীয়দের নিকট থেকে খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খোরশেদ আলম বলেন সকালে
ছুরিকাহত এক যুবক কে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।  এসময় নিহতের পকেটে ৫২ হাজার টাকা পাওয়া যায়।এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন স্থানীদের নিকট থেকে খবর পেয়ে ছুরিকাহত এক যুবককে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্ত থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের নাম দিপু মিয়া। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!