
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ বিস্তার রোধে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবানে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় সাপাহার থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করায় ৬ টি মামলায় বিভিন্ন অঙ্কের অর্থদন্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণসহ জনসাধারণকে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সচেতন হতে সরকার ঘোষিত নির্দেশনা পরিপালনের জন্য অনুরোধ করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার