
মোঃ মনিরুজ্জামান (মনির) কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় প্রেম করে বিয়ে করায় বরসহ তার পরিবারের সকলের বিরুদ্ধে কনের বোন অপহরণ মামলা করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার কালামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে শাকিলের সাথে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মৌপুর এলাকার শাহ আলম সরকারের মেয়ে সোনালীর সাথে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করলে সোনালী শাকিলকে নিয়ে পালিয়ে যায়। পরে তারা রেজিষ্ট্রেশন করে বিয়ে করে। সোনালীর বড় বোন সুলতানা খাতুন শাকিলের মা বোন ও দুই বন্ধুকে আসামী করে মামলা করেন কালিয়াকৈর থানায়। বর্তমানে প্রেম করে বিয়ে করার অপরাধে সাকিলের পরিবারের সকলেই পলাতক রয়েছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন