
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পীরগঞ্জে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মা ও ছেলে আটক। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মা ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে পৌর শহরের পাবলিক ক্লাবের সামনে বিআরটিসি বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়। তারা হলেন রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ি নলদিঘী গ্রামের জবাইদুর রহমানের ছেলে নয়ন ও স্ত্রী জামেলা বেগম।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম ডন জানান, মা ভ্যানিটি ব্যাগে এবং ছেলে সপিং ব্যাগে করে ফেন্সিডিল নিয়ে রংপুরে যাওয়ার জন্য পীরগঞ্জ শহরের বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাস কাউন্টার এলাকা থেকে তাদের আটক করা হয়। সেখানেই তাদের ব্যাগ তল্লাশি করে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। আটক দুজন সম্পর্কে মা ও ছেলে। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২