
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।
রোববার (২৮ মার্চ) সমিতির দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান এ নিন্দা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিক সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (২৫ মার্চ) সংবাদ সংগ্রহের সময় ছাত্রলীগের হামলার শিকার হন ‘দৈনিক প্রথম আলো’র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার এবং ‘বাংলা ট্রিবিউনে’র আবিদ হাসান রাসেল।
বিবৃতিতে সমিতির নেতৃবৃন্দরা বলেন,এধরনের ঘটনা সংবাদ সংগ্রহ এবং প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।সমিতির সকল সদস্যরা মনে করছে উদেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসীরা এধরণের ঘটনা ঘটিয়েছে।সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলাকারী এবং ইন্ধনদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, হাবিপ্রবি সাংবাদিক সমিতি দেশের সকল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনকে নিয়ে কঠোর আন্দোলনে যাবে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার