
ইকবাল মুন্না,সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ফসলি জমি কাটার মহাউৎসব চলছে। উপজেলা প্রশাসন বারবার অভিযান পরিচালনা করেও বন্ধ করা যাচ্ছে না ভূমিদস্যুদের মাটি কাটার কার্যকম।
সূত্র বলছে, ছদাহা মিঠাদিঘী দিয়ে সামান্য ভিতরে ডিপ মেশিনের পাশের ফসলি জমি গুলো দিনের বেলায় লোকজন দিয়ে ও রাতের বেলায় স্কেভেটর দিয়ে কাটানো হয়।
০৭নং ওয়ার্ড রোয়াজির পাড়া এবং মনু পাড়া ও নুনু চৌধুরী বাড়ি, ছদাহা ০৯ নং ওয়ার্ড বহনামুড়া আশ্রয়কেন্দ্রের পাশে ছহির পাড়া, ছদাহা ০৩ নং ওয়ার্ড স্বদ্বীপ পাড়া, ছদাহা ০৮ নং ওয়ার্ড মিঠার দোকান সহ আশপাশে, ছদাহা পূর্ব কাজির পাড়া, ০১ নং ওয়ার্ড নয়া পাড়া এবং মধু মার্কেট থেকে, ছদাহা ০২ নং ওয়ার্ড বিচিন্না পাড়া থেকে হাসমতের দোকান দিয়ে ডাবল ব্রিজের পাশ থেকে হাসমতের দোকানের অধিকাংশ স্থানে। ছদাহা ০৪ নং ওয়ার্ডে, দুদু ফকির স্কুলের পাশে সহ সব স্থান থেকে মাটি কাটার মহাউৎসব চলছে।
এই বিষয়ে সাতকানিয়া ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোসাদ হোসাইন চৌধুরী বলেন, আমি প্রতিনিয়ত চেষ্টা করছি মাটি কাটা বন্ধ করার জন্য।আজকে বন্ধ করলে পরের দিন আবার কাটে।রতাছাড়া মাটি কাটার জন্য সবচেয়ে অপরাধী জমির মালিকরা। তারা তাদের ফসলি জমি অল্প টাকায় বিক্রি করছে যার কারনে ভূমিদস্যুরা মাটি কেটে ফসলি জমি ধ্বংস করে দিচ্ছে।
এই বিষয়ে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম বলেন,আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। ট্রাক-স্কেভেটর জব্দ করা হচ্ছে জরিমানা করা হচ্ছে।মানুষ যদি সচেতন না হয় তাহলে মাটি কাটা বন্ধ না।ছদাহার স্থানীয় মানুষ গুলো তাদের ফসলি উর্বর জমির মাটি অল্প টাকায় বিক্রি করে দিচ্ছে অসাধু মাটি ব্যবসায়ীদের।উপজেলা প্রশাসনে মাটি কাটা বন্ধের বিষয়ে তৎপর।আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল