
রবিউল হাসান লায়ন,জামালপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতার সুবর্ণাজয়ন্তী উপলক্ষে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১০দিনব্যাপী কর্মসুচির অংশ হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গোদাশিমলা উচ্চ বিদ্যালয় মাঠে ২নং শরিফপুর ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়।
শরিফপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রবিনুজ্জামান সম্রাট, ভূমি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল,
গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম লিটন প্রমুখ। খেলাটিতে শরিফপুর ইউনিয়ন কৃষকলীগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ রফিকুল ইসলাম খান ও মোঃ আবুল কালাম। এসময় শরিফপুর ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২