
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা তাঁদের শপথ বাক্য পাঠ করান। লালমনিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিসমত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা,
৮নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম এবং ১, ২, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিসেস বিউটি রহমান, ৪, ৫, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে লালমনিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ লালমনিরহাটের প্রবেশদ্বার তিস্তা ব্রীজ এলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর তিস্তা থেকে লালমনিরহাট পর্যন্ত তাঁদের শুভাকাঙ্খিগণ পথে পথে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এতে হাজারও মানুষের ঢল নামে। উল্লেখ্য যে, গত ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২