
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত
হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও জি.এম ফুয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তারিন মসরুর, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান প্রমূখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৭ই মার্চের বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২