
রবিউল হাসান লায়ন জামালপুর : জামালপুর পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি)’র অবসর জনিত কারণে সদ্য বিদায়ী সাবেক উপপরিচালক শামছুল ইসলাম ও সদ্য পদোন্নতি প্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমানের বদলী জনিত কারণে দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জামালপুর পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিস মিলনায়তনে বিদায় সংবর্ধনার আয়োজন করেন কর্তৃপক্ষ। জামালপুর পল্লী উন্নয়ন বিআরডিবি’র উপ-পরিচালক আলেয়া ফেরদৌসি’র সভাপতিত্বে ও জামালপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর বিআরডিবি’র বিদায়ী সাবেক উপ-পরিচালক মোঃ শামছুল ইসলাম, সদ্য পদোন্নতি প্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, ময়মনসিংহ পল্লী উন্নয়নের উপপ্রকল্প পরিচালক শফিকুল আলম, জামালপুর পল্লী উন্নয়নের উপপ্রকল্প পরিচালক লুৎফর রহমান, ইসলামপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন, মেলান্দহ উপজেলা
পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা আঃ জলিল, জামালপুর পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষক আঃ মান্নান, হিসাব সহকারী তরিকুল ইসলাম, জামালপুর বিআরডিবি (সিবিএ) সভাপতি মোঃ রঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সরিষাবাড়ী মাঠ সংগঠক মমতাজ বেগম প্রমুখ। এসময় জামালপুর জেলা পল্লী উন্নয়ন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদারগঞ্জ পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষক আশরাফুল আলম। পরে বিদায়ী দুই কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
Attachments area

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার