
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সায়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নবীদুল ইসলামের উদ্যোগে ৯নং ওয়ার্ডের পঞ্চসোনা, ফুলবাড়িচর ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম পূর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুস্থ অসহায় পরিবারের মাঝে ১হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ ফেব্র“য়ারী, দুপুরে পঞ্চসোনা ফুলবাড়িচর ও পূর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না। ৯নং ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,
জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ১০ সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম। অনুষ্ঠানের পরিচালনা করেন সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আহম্মেদ, ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের