
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০২ জানুয়ারী)দুপুরে টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের সিলমী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফী ইথেন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি মাহমুদুল হক সানু,সহ-সভাপতি জিউয়াউল হক শাহীন,সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাসেম,যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী,সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল