
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): একটি উৎসব মূখর নির্বাচনের অপেক্ষায় চাটখিলবাসী। শনিবার সকালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চাটখিল উপজেলা প্রেসক্লাবের বহুল আলোচিত ও প্রতিক্ষিত এই নির্বাচন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাটখিলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রাতে প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা যুব কর্মকর্তা ফয়েজ আহমেদ নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচনের প্রস্তুতীতে সন্তোষ প্রকাশ করেছেন।
এরই মধ্যে পোস্টার ব্যানারে চেয়ে গেছে ভোট কেন্দ্র। উৎসবের আমেজ সাংবাদিকদের পাশাপাশি ছড়িয়ে পড়েছে পুরো উপজেলার সচেতন মানুষদের মাঝে। অনেকেই খোঁজ নিচ্ছেন এই বহুল আলোচিত নির্বাচনের। শনিবার দুপুরের পরই জানা যাবে আগামী ২ বছরের জন্যে চাটখিল উপজেলায় ঐক্যবদ্ধে সাংবাদিকদের নেতৃত্বে কারা আসছেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা