
ইকবাল হোসেন জীবন,মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই প্রেসক্লাবের সদস্যদের নিয়ে গণসংযোগ করেছেন ‘মোবাইল’ প্রতীকে
সীতাকুন্ড নাগরিক কমিটির মনোনীত মেয়র পদপ্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম। শুক্রবার (২৫ ডিসেম্বর) এ গণসংযোগটি মেয়র
প্রার্থীর নির্বাচনী কার্যালয় জোবায়দিয়া এম এ কামিল মাদ্রাসা মার্কেট থেকে শুরু করে সীতাকুন্ড পুরোনো ডিটি রোড, সীতাকুন্ড
কলেজ রোড, সীতাকুন্ড উত্তর বাজার হয়ে পুনরায় নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে সম্মিলিত নাগরিক কমিটির
মনোনীত প্রার্থী জহিরুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদ প্রার্থীর প্রস্তাবকারী খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সময়, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, সাধারণ সদস্য সাফায়াত মেহেদী।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ