
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁয় গুলি চালিয়ে দিঘী (বড় জলাশয়) দখল চেষ্টার অভিযোগে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সাংসদসহ ৩ জনকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ। মহাদেবপুর থানায় মামলা রুজু করে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে আটককৃত সাবেক এমপি সহ ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহাদেবপুর থানি পুলিশ।
আটককৃ ব্যক্তিরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার খিরশিন গ্রামের মৃত আব্দুল করিম চৌধুরীর ছেলে সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির চৌধুরী (৬৫), তাঁর ছেলে নাজিমুদ্দিন চৌধুরী (৩০) এবং মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের মৃত আলী রেজার ছেলে হোসেন (২৭) ।
উক্ত ঘটনায় রাইগাঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও ওই দিঘীর মালিকানা দাবিদার কামাল হোসেন বাদি হয়ে সোমবার দিবাগত রাতে ১৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কালনা গ্রামের ‘কালনা দিঘী’ ক্রয় সূত্রে মালিকানা দাবি করেন, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির ।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠিসহ প্রায় ১০০ জন লোক নিয়ে দিঘী দখল করার চেষ্টা করেন। দিঘীর পাহারাদারদের পিস্তলের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে এক রাউন্ড গুলি করেন। তাৎক্ষনাথ খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য সহ ৩ জনকে আটক করতে সক্ষন হয়।
আটককালে সাবেক এমপি হুমায়ন কবিরের নিকট থেকে ম্যাগাজিনে চারটি গুলিসহ একটি পিস্তল (লাইসেন্সকৃত) জব্দ করা হয় এবং ওই পিস্তল থেকে ফায়ার করা গুলির খোঁসা উদ্ধার করেন পুলিশ। খবরের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি জনাব নজরুল ইসলাম জুয়েল জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে। আটককৃতদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২