
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ৭নং আধাইপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত গানা মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ মোবারক আলী ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭০ বছর। ১৩ ডিসেম্বর রবিবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম দেওয়ান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, বদলগাছী থানা পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। তিনি ১ স্ত্রী ও ২ পুত্র সহ অনেক গুনগ্রাহী রেখে যান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান