
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে রাহাত (১৩) নামের এক শিশু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাত (১৩) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখালী ইমরান হোসেন সাগরের ছেলে।সে পরিবারের সাথে গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের ছানুমিয়ার বাড়ীতে ভাড়া থাকতো।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অংকুর ভট্টাচার্য জানান,আজ সকালে রাহাত নামের এক শিশুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাস পাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান