
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নারী ও কন্যা শিশু নির্যাতন এবং সহিংসতা বন্ধে ”আমিই কোনদিন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা করবোনা” এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ভালুকা এরিয়া প্রােগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ওই গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।গণস্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আকরাম হোসাইন।অন্যদের মধ্যে ইউপি সদস্য আঃ খালেক,ইউপি সদস্য শামসুল হক,
ইউপি সদস্য শামসুল হক,ইউপি সদস্য আঃ হামিদ,ইউপি সদস্য এফ.এম.আসমত আলী,ইউপি সদস্য মোঃ কবির হোসেন,মহিলা ইউপি সদস্য শিরিনা,শিউলি আক্তার,ইউপি সচিব সফিকুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশন মল্লিকবাড়ী প্রোগ্রাম অফিসার রোজলীন রীপা জয়ধর,মোঃ এনামুল হক,বিবেক চন্দ বর্মন,এমদাদ হোসেন,মোঃ রমজান,মানিক বর্মন,গ্রাম পুলিশ সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এসময় সাধারণ জনগণ সহ অনেকে এই সাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করে সাক্ষর করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান