
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ “প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি; দুর্যোগ মোকাবিলায় আনবে গতি” – এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯ নভেম্বর ধুনটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উদ্বোধন হয়। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ উদযাপিত হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে দুর্যোগে প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বগুড়া ধুনট অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফায়ার সার্ভিস সপ্তাহ এর শুভ উদ্বোধন করেন ধুনট সহকারী (ভূমি) আব্দুল্লাহ আল রনি । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য ধুনট ফায়ার সার্ভিসের লিডার শামীম রেজা,
ড্রাইভার হারুন মিয়া, রাসেল হোসাইন, ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল হাই, তামিম ইকবাল, শাহারিয়ার তামিম, আল আমিন হোসেন, আশিক হোসেন জাকির হোসেন, তপন রায় প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২