
আওয়াজ অনলাইনঃ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।
আজ ১৬ নভেম্বর ২০২০ সোমবার দুপুরে এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “কর্নেল (অব.) শওকত আলী বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন। পাকিস্তানীরা তাঁর ক্ষমতা সম্পর্কে বুঝতে পেরে তাঁকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করেছিল। শরীয়তপুর-২ আসনে পাঁচ বার নির্বাচিত হওয়া প্রমাণ করে তিনি অনেক জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। দেশের রাজনীতিতে তাঁর অসামান্য অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে শওকত আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ