হোম » সারাদেশ » চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে গতকাল শুক্রবার সকাল ১১টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল। ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি  মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
সভায় চট্টগ্রাম রেঞ্জ, সিএমপি ও বিভিন্ন ইউনিটের সকলস্তরের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আইজিপি ড.বেনজির আহমেদ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। তিনি সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ওঅর্থ)  আমেনা বেগম, বিপিএম(সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  এস. এম. মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), উপ–পুলিশ কমিশনার (সদর)  মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!