
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযুদ্ধ কালীন গেরিলা কমান্ডার গোপিনাথ দাস (৭৩) আর নেই। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় সাইনবোর্ডস্থ প্রো এ্যাকটিভ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর চলে যাওয়ায় নারায়ণগঞ্জ হিন্দু স¤প্রদায়ের মাঝে চলছে শোকের মাতম। প্রসঙ্গত, দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। গত শারদীয় দুর্গাপূজার সময়ে সে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে প্রো এ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার