
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের সুরক্ষা দিতে সর্বদা অঙ্গীকারাবদ্ধ। ধর্ম যার যার রাষ্ট্র সবার- এই নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সকল মানুষের ধর্মানুভূতিকে শ্রদ্ধা জানায়। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী নয়, বৌদ্ধ, খ্রীষ্টান সহ ক্ষুদ্র জাতিসত্তার সকল মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার। তাদের উৎসবকে প্রাণবন্ত এবং নির্বিঘ্ন করতে আর্থিকভাবে এবং প্রশাসনিক ভাবে অতীতের ন্যায় এই উৎসবেও সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে শারদীয়া দুর্গাপূজা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২