হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ

উল্লাপাড়ায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতারথ এই  স্লোগান কে সামনে রেখে শনিবার (১৭ অক্টোবর) উল্লাপাড়া শহীদ মিনার পাদদেশে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া মডেল থানা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,

পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা ও মনিরুজ্জামান পান্না, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম আরজু, উপজেলা যুবলীগের আহব্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!