
মোঃ মাসুদ রানা রাশেদ, রংপুর থেকে: আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রংপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প (৫ম পর্যায়) এর আয়োজনে রংপুর বিভাগীয় সম্পাদকদের সাথে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়।
সভা প্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। সমন্বয়কারী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের গৃহীত কার্যক্রম সংক্রান্ত উপস্থাপনা করেন তথ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান।
এ সংলাপে সাপ্তাহিক লালমনিরহাট বার্তা সম্পাদক এস এম শফিকুল ইসলাম কানু, সাপ্তাহিক লালমনির কণ্ঠ সম্পাদক জাহিদ হাসান, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ, সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ সম্পাদক আসাদুল ইসলাম সবুজসহ রংপুর বিভাগের ৪০জন সম্পাদক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২