হোম » প্রধান সংবাদ » ভোটারদের কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চাচ্ছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল

ভোটারদের কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চাচ্ছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল

মিজানুর রহমানঃ আগামী ২০ অক্টোবর গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী হাতীবান্ধা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রতিনিয়ত চালাচ্ছেন প্রচার প্রচারণা।ভোটারদের কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চাচ্ছেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,সাধারণ ভোটারদের সাথে নৌকা মার্কায় ভোট চেয়ে মতবিনিময়সহ উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি।এতে সাধারণ ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। কথা হলে নৌকা মার্কার প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন,আমার বাবা প্রয়াত চেয়ারম্যান ডাঃ আতিয়ার রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। এতে আমি নৌকা মার্কার পক্ষে সাধারণ ভোটারদের বেশ সাড়া পাচ্ছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!