
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মেয়র ও পৌর আঃলীগের সভাপতি এসএম নজরুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পৌর নির্বাচন কে সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পৌর বাসটার্মিনালে মোটরসাইকেলে ২ হাজার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের নির্বাচনী এলাকায় স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনী প্রচারণা করেন ।
এসময় পৌর মেয়র এসএম নজরুল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রাকালে পৌরসভার বিভিন্ন মহল্লার জনসাধারণের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় তিনি বলেন আগামী পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে, পৌরসভার জনসাধারণ কে সাথে নিয়েই বিজয় সুনিশ্চিত করব। তিনি আরো জানান বিগত দিনে উল্লাপাড়া পৌরসভায় দৃশ্যমান যে উন্নয়ন হয়েছে, তা আগামীতে দ্বিগুণ করা হবে। তিনি আরো জানান পৌরবাসীর সুবিধার্থে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। পৌর নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা