
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-ঈশ্বরদী রেলপথে উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন বাজারের পাশে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন শফিকুল ইসলাম (৪৮)। তিনি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের মৃত খসুম আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে। স্থানীয় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য হামিদুল ইসলাম জানান, ঘটনার সময় শফিকুল ওই রেলপথ ধরে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘাটিনার দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে রাজশাহীগামী আন্তঃনগর এক্সপ্রেস সিল্কসিটিতে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া