
আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া বিন হক শুভ (২৮) হত্যার সুষ্ঠতদন্ত ও বিচারের দাবিতে শনিবার ১০ অক্টোবর দুপুরে তার নিজ জেলা লালমনিরহাটের কালীগঞ্জে নারীদের বিক্ষোভ সমাবেশ করে নারী সমাজ। এতে বক্তব্য দেন-শুভর বড় বোন হাসিনা ইয়াসমিন বিনতে হক মুন্নী,মা নুরজাহান হক ও মামী সৈয়দা রাজিয়া মোস্তফা।
২৪ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের ১/২৪ নং ভাড়া বাসা থেকে শুভর মরদেহ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। সেখানে স্ত্রী সহ বসবাস করতেন তিনি। এ ঘটনায় শুভর বড়বোন হাসিনা নাজনিন বিনতে হক তুলি বাদী হয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে শুভর স্ত্রী শেহনীলা নাজ ও শাশুড়ি আছমা বেগমসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত জাকারিয়া বিন হক শুভ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার(এমসি মোড়) এলাকার সাবেক কলেজ শিক্ষক মরহুম আব্দুল হকের ২য় পুত্র।এর আগে এলাকাবাসী শুভহত্যার সুষ্ঠতদন্ত ও বিচারের দাবিতে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে মানববন্ধন ও বিক্ষোভ এবং লালমনিরহাট শহরের মিশনমোড়ে মানববন্ধন করেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা