
আব্দুল্লাহ আল মামুন শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের কারনে বিউটি বেগম নামে এক গৃহিনী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। রাত ৮টার দিকে পুলিশ তার মরদেহ হেফাজতে নিয়েছে। ভইজোড়া গ্রামের দেলোয়ার শেখের স্ত্রী ৩ সন্তানের জননী বিউটি বেগম(৪৫) শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৪:০০ টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে মারা যান।
মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, বিষক্রিয়ায় বিউটি বেগমের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বিউটি বেগমের স্বামী বলেন, বিউটির মস্তিস্ক বিকৃত ছিল। তাই সে আত্মহত্যা করেছে। অপরদিকে প্রতিবেশীরা বলছেন, পারিবারিক কলহের কারনে কিটনাশক পান করে আত্মহত্যা করেছে সে। এ সম্পর্কে থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিউটি বেগমের মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। পোস্টমর্টেম করানো হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান