প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২০, ৪:০৩ পি.এম
মোরেলগঞ্জে কীটনাশক পানে গৃহিণীর আত্মহত্যা।

আব্দুল্লাহ আল মামুন শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের কারনে বিউটি বেগম নামে এক গৃহিনী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। রাত ৮টার দিকে পুলিশ তার মরদেহ হেফাজতে নিয়েছে। ভইজোড়া গ্রামের দেলোয়ার শেখের স্ত্রী ৩ সন্তানের জননী বিউটি বেগম(৪৫) শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৪:০০ টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে মারা যান।
মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, বিষক্রিয়ায় বিউটি বেগমের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বিউটি বেগমের স্বামী বলেন, বিউটির মস্তিস্ক বিকৃত ছিল। তাই সে আত্মহত্যা করেছে। অপরদিকে প্রতিবেশীরা বলছেন, পারিবারিক কলহের কারনে কিটনাশক পান করে আত্মহত্যা করেছে সে। এ সম্পর্কে থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিউটি বেগমের মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। পোস্টমর্টেম করানো হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.