হোম » সারাদেশ » নরপশু

নরপশু

মোঃ আসাদুজ্জামান বাচ্চু
নোয়াখালীর বেগমগঞ্জে এক নরপশুর দল
দখল নিল বোনের শরীর প্রয়োগ করলো বল।
বন্য পশুর মতো ওরা ছিঁড়লো কোমল দেহ
আমার বোনের মান বাঁচাতে আসলো নাতো কেহ।
যেই পথ বেয়ে ওরা দেখলো প্রথম পৃথিবীর মুখ
সেই পথেই পড়লো ওদের হিংস্র দানবীয় চোখ।
যেই স্তন্য পানে দেহে এল পাশবিক শক্তি এমন
সেই স্তন্যই ওরা পিষে দিলো আজ পিঁপড়ের মতন।
যেই সম্ভ্রম বাঁচাতে একাত্তরে এত রক্ত-জীবন বলী
সেই সম্ভ্রম আজ স্বজাতি লুটে -কেমন করে বলি !
মায়ের ইজ্জত ঢাকে বাবা বারো হাত শাড়ি কিনে
সেই মাতৃজাতিকে এমন বিবস্ত্র করে কোন্ পাষাণে?
মায়ের গর্ভে এমন হায়েনারা কেমনে নিলো ঠাঁই
সারা দেশে আজ একই আওয়াজ ‘ধিক্কার জানাই’।
আমার মা-মেয়ে-বোন বলো কেমনে আগলে রাখি
চিত্তে নাই সুখ, চোখে নাই ঘুম,বুকে ঝাপটায় পাখি।
এমন করিয়া যদি চিরকাল ওরা অবলারে মারে
আমিও একদিন অমানুষ হবো ঐ পশুদের তরে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!