হোম » সারাদেশ » রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টার দিকে সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় রৌমারী-স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রীজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম জানান- ওই সড়কে টহলরত পুলিশের টহল দল একটি পোটলার মধ্যে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করেছেন। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদি হয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন। এদিকে ১ নম্বর ব্রীজের পূর্বপাড়ের গালামালের দোকানদার মৃত আহাদ আলীর ছেলে দুদু মিয়া (৪৪) জানান, আমাদের এলাকায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার হওয়ায় আমরা আতংকিত। কেননা পুলিশের টহল দল না থাকলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো এমন আশঙ্কা করছেন তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!