
চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রাকের চাপায় পথচারী এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুবাজার স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি দাঁড়ানো ট্রাক থেকে সাইফুল রাস্তা পারাপারের সময় আরেকটি ঢাকামুখী পন্য বোঝায় ট্রাক একটি বাসকে বেপরোয়া ভাবে ওভারটেক করতে গিয়ে সাইফুলকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একটি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাক রাস্তার পাশে থাকা সাইফুলকে চাপা দেয়।” “রক্তাক্ত অবস্থায় আহত সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন”। নিহত মো. সাইফুলের (৩০) বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায় পেশায় তিনি একজন ট্রাক ড্রাইভারের সহকারী ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান