হোম » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর প্রণোদনা পেল রাণীশংকৈলের ২২০ জন নন- এমপিও শিক্ষক-কর্মচারী

প্রধানমন্ত্রীর প্রণোদনা পেল রাণীশংকৈলের ২২০ জন নন- এমপিও শিক্ষক-কর্মচারী

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: দেশব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন এম‌পিও কা‌রিগ‌রি, মাদ্রাসা ও স্বতন্ত্র এব‌তেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগ‌ণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত বিশেষ অনুদা‌নের অর্থ প্রদান করা হয়েছে। গত সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম এর সামনে উপজেলায় কর্মরত ২২০ জন এবতেদায়ী, দাখিল মাদ্রাসা/ভোকেশনাল, এস এস সি ভোকেশনাল, বি এম কলেজ, কৃষি ডিপ্লোমা কলেজ ও পলিটেকনিক শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদানের নগদ এ অর্থ বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহারিয়ার, একাডেমিক সুপারভাইজার ওবাইদুর রহমান প্রমুখ। এ সময় প্রতি শিক্ষককে ৫০০০ টাকা ও কর্মচারীদের ২৫০০ টাকা করে মোট ৮৮৭৫০০ টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!