হোম » প্রধান সংবাদ » রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ আটক ১২

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ আটক ১২

মু.তামিম সিফাতুল্লাহ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগর পুলিশের অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে।  রবিবার দিবাগত রাত থেকে শুরু করে সোমবার  ভোর পর্যন্ত তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন ও কাশিয়াডাঙ্গা থানা-০২ জনকে আটক করে।
যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ মমিনুল ইসলাম  পিয়াস(২১)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!