
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শোকাহত আগস্ট এর শেষ দিন রোজ সোমবার (৩১ আগস্ট) বেলা ২:০০ টায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এড্যা. শাহ-ই-আলম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান