
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া শহরে মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় মাদকসহ দুই নারীকে আটক করেছে র্যাব-১২। র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া মহানগরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঠনঠনিয়া ঈদগাহ মাঠের প্রধান গেটের সামনে সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকার বাসিন্দা মোছা. রুবিনা বেগম (৫১) ও মোছা. শিল্পীকে (৩৫) আটক করা হয়।
র্যাবের দাবি, তাদের কাছ থেকে ১০০ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ২,৫০০ টাকা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১২ জানিয়েছে।

আরও পড়ুন
ধুনটে গৃহবধূর শয়নকক্ষে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ