
পলাশ মিয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ সময় ভিকটিমের কাছ থেকে নেওয়া হয়েছে বলে দাবি করা কিছু স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং-২২, তারিখ ২৭ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে এজাহারভুক্ত দুই আসামিকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাকিব আহাম্মেদ (২৫) এবং মুনিয়া আক্তার ওরফে শাহানাজ বেগম (১৫)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুলকান্দি (উত্তর পাড়া) এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, অভিযানের সময় ভিকটিমের কাছ থেকে নেওয়া ১ ভরি ১৫ আনা ৩ রতি ওজনের দুটি স্বর্ণের বালা এবং ৫ আনা ৯ পয়েন্ট ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন
ধুনটে গৃহবধূর শয়নকক্ষে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ