হোম » সারাদেশ » জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

​রবিউল হাসান লায়ন , জামালপুর

যথাযোগ্য মর্যাদা, গভীর আবেগ ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

​সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন:
​মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। ​সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ​স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

​শহীদদের আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ​পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘শহীদ সাফওয়ান সদ্য স্মৃতি অডিটোরিয়ামে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন:
​”জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগকে ধারণ করে আমাদের একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নই হোক আমাদের আজকের মূল অঙ্গীকার।”
​আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের ইতিহাস ও শহীদদের বীরত্বগাথা স্মরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!